Oku no Hosomichi অভ্যন্তরগামী সংকীর্ন পথ এবং অন্যান্য রচনা: দ্য এসেনসিয়াল বাশো (১৯৯৮) Narrow Road to the Interior and Other Writings . trans. Sam Hamill মূল: মাৎসুও বাশো (১৬৪৪-১৬৯৪) ইংরেজি অনুবাদ: স্যাম হ্যামিল বাংলা ভাবানুবাদ: ম হাসান *** তৃতীয় চন্দ্রের সাতাশতম দিন খুব ভোরে, বিরাজমান সূর্যোদয়পূর্ব অস্পষ্টতা, স্বচ্ছ চাঁদ তখনও দৃশ্যমান, ফুজি পর্বত একটা ছায়ার মতো, আমি যাত্রা শুরু করলাম উয়েনো এবং ইয়ানাকার ফুটন্ত চেরীফুলগুলোর নিচ দিয়ে। আবার কবে ওদের দেখতে পাবো? কয়েকজন বন্ধু জড়ো হয়েছিলেন গত রাতে এবং আমার সঙ্গে এসেছিলেন অনেক দূর, নৌকা থেকে বিদায় দেবার জন্যে। সানজুতে নামার পর আমি অনুভব করলাম হৃদয়ের ভেতরে সমুখের তিন হাজার মাইল পথ যেনো দ্রুত বেগে ধেয়ে আসছে, সমস্ত পৃথিবী যেনো এক স্বপ্ন। আমি তা দেখতে পেলাম বিদায়ী অশ্রুর ভেতর দিয়ে: বসন্ত চলে যায় এবং পাখিরা কেঁদে ওঠে- মাছেদের চোখে অশ্রু। আমার তুলি থেকে এই প্রথম শব্দগুলোর সাথে আমি হাঁটা শুরু করলাম। যারা পেছনে থেকে যায় তারা দেখে এক পথিকের পিঠের ছায়া ক্রমশ মিলিয়ে যায়।
তাও ও জেন দর্শন এবং এ সংক্রান্ত কবিতা, গল্প ও হাইকু দারা অনুপ্রাণিত মৌলিক,অনুবাদ ও নিরীক্ষাধর্মী রচনা। তাও, জেন ও হাইকু প্রেমীদের ব্লগ। A place for various original, translation and experimental works inspired by Tao & Zen philosophy, poems, arts, stories and haiku.

it should be "wandered" I guess, not wondered.. not too sure, though.
ReplyDeleteyes you are right, have corrected it. Thank you :-)
ReplyDelete