Skip to main content

Posts

Showing posts with the label প্রকৃতি

হাইকু: নদী পর্ব

মারুফ বরকত ১ নদীর বুকে উথলে ওঠা ঢেউ শুকনা বালু ২ নদীতে আজ মাছের মতো ঘোরে মরুর বিছা ৩ শুকায় গেছে নদীর যত ছিল চোখের জল ৪ হতেই পারো আরব বেদুইন নদী শুকালে ৫ নদীটা দেখ! নদীর মতো লাগে - বালির জল ৬ রেলের সেতু নিদারুন কৌতুক- কোথায় নদী? ৭ নদীর পানি নদীতে সে কি থাকে? বেড়ায় উড়ে ৮ নদীর পানি পাখির মতো মন বেড়ায় উড়ে ৯ আমার বাড়ি আসা তোমার মানা ও ভাই, নদী ১০ ম্যাজিক নাকি? এক নিমেষে নদী শুকনা বালু! ১১ বানাতে পারো এমনি এক নাও বালুতে ভাসে? ১২ নাও বানাতে পারো যদি, দাও না একটা নদী! ১৩ এই শহরে রেখেছি তুলে আজ মডেল নদী